৫। ধারা ৩-এর অধীন সরকার কর্তৃক নির্ধারিত কোনো সুযোগ-সুবিধা সম্পর্কে এই আইন প্রবর্তনের পূর্বে বা পরে সম্পাদিত চুক্তি, উপনীত মীমাংসা বা প্রদত্ত রোয়েদাদ উক্ত ধারার অধীনে নির্ধারিত কোনো কিছুর পরিপন্থি হইলে এইরূপ চুক্তি, মীমাংসা বা রোয়েদাদ বাতিল হইবে এবং উহা কোনোভাবেই বলবৎযোগ্য হইবে না।