২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (ক) ’’কমিশন’’ অর্থ ৮ অগ্রহায়ণ ১৪২২ বঙ্গাব্দ মোতাবেক ২২ নভেম্বর ২০১৫ খ্রিস্টাব্দ তারিখে জারিকৃত রেজলিউশন নং-৪০.০০.০০০০.০১৬.৩১.০১.২০১৫-১২১-এর দ্বারা গঠিত জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশন, ২০১৫; (খ) ’’নাইট শিফট’’ অর্থ প্রতিদিনের কাজ বিভিন্ন শিফটে সম্পন্ন করা হয়, এইরূপ রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রে রাত্রি ১২ (বারো) টার পরে পরিচালিত কোনো শিফট; (গ) ’’পণ্য উৎপাদনশীল রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান’’ অর্থ সরকারের মালিকানাধীন, রাষ্ট্রায়ত্ত, সরকারে ন্যস্ত বা সরকার কর্তৃক পুনঃগ্রহণকৃত (taken over) পণ্য উৎপাদনশীল- (অ) বাংলাদেশ চিনি ও…