১৯। (১) বোর্ড, বিশেষ বা সাধারণ আদেশ দ্বারা নির্ধারিত শর্তাধীনে, মহাপরিচালক, কোনো সদস্য বা একাডেমির যে-কোনো কর্মচারীকে ইহার যেকোনো ক্ষমতা অর্পণ করিতে পারিবে। (২) মহাপরিচালক, উপধারা (১) এর অধীন তাহার উপর অর্পিত ক্ষমতা ব্যতীত, অন্য কোনো ক্ষমতা একাডেমির যে-কোনো কর্মচারীকে অর্পণ করিতে পারিবেন।