১৫। (১) একাডেমির একটি তহবিল থাকিবে এবং উহাতে নিম্নবর্ণিত উৎস হইতে প্রাপ্ত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান; (খ) স্থানীয় কর্তৃপক্ষ এবং অন্যান্য সংবিধিবদ্ধ সংস্থা কর্তৃক প্রদত্ত অনুদান; (গ) সরকারের পূর্বানুমোদনক্রমে, অভ্যন্তরীণ উৎস হইতে গৃহীত ঋণ; (ঘ) সরকারের পূর্বানুমোদনক্রমে, বিদেশি সরকার বা আন্তর্জাতিক সংস্থা হইতে প্রাপ্ত অনুদান ও ঋণ; (ঙ) চেম্বার্স অব কমার্স, বাণিজ্যিক সংগঠন ও কোনো সংস্থা বা সমিতির নিকট হইতে প্রাপ্ত বৈধ অনুদান; (চ) দান এবং বৃত্তির (এনডাউমেন্ট) অর্থ; (ছ) একাডেমির সম্পদ বিক্রয় হইতে লব্ধ অর্থ, বিনিয়োগ হইতে প্রাপ্ত সুদ বা লভ্যাংশ, উৎসর্গিত অর্থ এবং রয়্যালটি;…