১০। (১) একাডেমি পল্লী উন্নয়ন সংক্রান্ত বিষয়ে ডিপ্লোমা, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স প্রবর্তন করিতে পারিবে এবং সকল কোর্স প্রবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা বোর্ডের অধিভুক্তিসহ উক্ত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা বোর্ডের নির্ধারিত মান অনুসরণ করিতে হইবে। (২) একাডেমি সরকারের অনুমোদনক্রমে, একাডেমির অনুষদ সদস্যসহ অন্যান্য পেশাদার কর্মীদের জন্য জাতীয় গবেষণা, ফেলোশিপসহ বিভিন্ন শ্রেণির রিসার্চ অ্যাসোসিয়েটশিপ ও ফেলোশিপ প্রবর্তন করিতে পারিবে।