পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর প্রতিষ্ঠাকল্পে প্রণীত আইন যেহেতু পল্লীর জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় গবেষণা, প্রায়োগিক গবেষণা, প্রশিক্ষণ ও পরামর্শ সেবার নিমিত্ত একটি পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠা এবং আনুষঙ্গিক বিষয়াদি সম্পর্কে বিধান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:- শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ২০২৩ সনের ২৩ নং আইনের দীর্ঘ শিরোনাম এর সংশোধন ২। শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর আইন, ২০২৩ (২০২৩ সনের ২৩ নং আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর দীর্ঘ শিরোনামে উল্লিখিত “শেখ রাসেল” শব্দগুলি বিলুপ্ত হইবে। শেখ…