৭। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে বোর্ড গঠিত হইবে, যথা:- (ক) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, ক্ষেত্রমত, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী, যিনি ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ; যিনি ইহার ভাইস চেয়ারম্যানও হইবেন; (গ) সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বা তৎকর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের অন্যূন একজন যুগ্মসচিব; (ঘ) সচিব, কৃষি মন্ত্রণালয় বা তৎকর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের অন্যূন একজন যুগ্মসচিব; (ঙ) সচিব, অর্থ বিভাগ বা তৎকর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের অন্যূন একজন যুগ্মসচিব; (চ) সচিব, স্থানীয় সরকার বিভাগ বা তৎকর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের…