৪। (১) একাডেমির প্রধান কার্যালয় জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় থাকিবে। (২) একাডেমি, ইহার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে, সরকারের পূর্বানুমোদনক্রমে, বাংলাদেশের যেকোনো স্থানে ইহার শাখা কার্যালয় স্থাপন, স্থানান্তর বা বিলুপ্ত করিতে পারিবে।