২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘একাডেমি’ অর্থ এই আইনের অধীন প্রতিষ্ঠিত শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর; (২) ‘কেন্দ্র’ অর্থ একাডেমির উদ্দেশ্য পূরণকল্পে গবেষণা, প্রায়োগিক গবেষণা এবং পরামর্শ সেবা প্রদানের জন্য স্থাপিত বিশেষায়িত কেন্দ্র; (৩) ‘চেয়ারম্যান’ অর্থ বোর্ডের চেয়ারম্যান; (৪) ‘প্রবিধান’ অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান; (৫) ‘বোর্ড’ অর্থ ধারা ৭ এর অধীন গঠিত পরিচালনা বোর্ড; (৬) ‘বিধি’ অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি; (৭) ‘ভাইস চেয়ারম্যান’ অর্থ বোর্ডের ভাইস চেয়ারম্যান; (৮) ‘মহাপরিচালক’ অর্থ ধারা ১২ এর অধীন নিযুক্ত একাডেমির মহাপরিচালক; এবং (৯)…