১৭। (১) একাডেমি, সরকার কর্তৃক নির্দেশিত পদ্ধতিতে অর্থ ব্যয়ের যথাযথ হিসাব রক্ষণ করিবে এবং হিসাবের বার্ষিক বিবরণী প্রস্তুত করিবে। (২) বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, অতঃপর এই ধারায় মহা হিসাব-নিরীক্ষক নামে অভিহিত, যেরূপ পদ্ধতি উপযুক্ত বলিয়া মনে করিবেন, সেইরূপ পদ্ধতিতে একাডেমির হিসাব নিরীক্ষিত হইবে। (৩) উপধারা (২) এ উল্লিখিত নিরীক্ষা ছাড়াও Bangladesh Chartered Accountants Order, 1973 (P.O. No. 2 of 1973) এর Article 2(1)(b) তে প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দ্বারা একাডেমির হিসাব নিরীক্ষা করা যাইবে এবং এতদুদ্দেশ্যে একাডেমি এক বা একাধিক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ…