১৩। (১) একাডেমি, সরকার কর্তৃক অনুমোদিত সাংগঠনিক কাঠামো অনুযায়ী, ইহার কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদনের উদ্দেশ্যে, প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী নিয়োগ করিতে পারিবে এবং তাহারা একাডেমির কর্মচারী হিসাবে বিবেচিত হইবেন। (২) একাডেমির কর্মচারীদের চাকরির শর্তাবলি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে। (৩) একাডেমির কর্মচারীদের নিয়োগ ও চাকরির শর্তাবলি সম্পর্কে প্রবিধানে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয় নাই এইরূপ কোনো বিষয়ে একাডেমি সরকারি কর্মচারীদের জন্য অনুসৃত বিধিবিধান অনুসরণ করিবে।