১২। (১) একাডেমির একজন মহাপরিচালক থাকিবেন, যিনি সরকারের অন্যূন যুগ্মসচিবগণের মধ্য হইতে সরকার কর্তৃক নিযুক্ত হইবেন অথবা সরকার কর্তৃক নির্ধারিত মেয়াদ ও শর্তে নিযুক্ত কোনো ব্যক্তি হইবেন। (২) মহাপরিচালক একাডেমির প্রধান নির্বাহী হইবেন এবং তিনি সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত থাকিবেন। (৩) এই আইনের বিধানাবলি সাপেক্ষে, মহাপরিচালক- (ক) বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বোর্ডের নিকট দায়ী থাকিবেন; (খ) একাডেমির কার্যাবলি সম্পাদন এবং তহবিল ব্যবস্থাপনা করিবেন; এবং (গ) এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, সরকার বা বোর্ড কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন ও কার্যসম্পাদন করিবেন। (৪) মহাপরিচালকের পদ শূন্য হইলে কিংবা…