১১। যদি এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, যেক্ষেত্রে একাডেমির স্বার্থে বোর্ডের তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান আবশ্যক, সেই ক্ষেত্রে চেয়ারম্যান প্রস্তাব বিবেচনায় তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত প্রদান করিতে পারিবেন এবং তিনি উক্ত সিদ্ধান্তের বিষয়ে বোর্ডকে যথাশীঘ্র অবহিত করিবেন।