১০। (১) একাডেমি পল্লী উন্নয়ন সংক্রান্ত বিষয়ে ডিপ্লোমা, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স প্রবর্তন করিতে পারিবে এবং সকল কোর্স প্রবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ^বিদ্যালয় অথবা শিক্ষা বোর্ডের অধিভুক্তিসহ উক্ত বিশ^বিদ্যালয় অথবা শিক্ষা বোর্ডের নির্ধারিত মান অনুসরণ করিতে হইবে। (২) একাডেমি সরকারের অনুমোদনক্রমে, একাডেমির অনুষদ সদস্যসহ সংশ্লিষ্ট বিষয়ে পেশাদার কর্মীদের জন্য জাতীয় গবেষণা, ফেলোশিপসহ বিভিন্ন শ্রেণির রিসার্চ অ্যাসোসিয়েটশিপ ও ফেলোশিপ প্রবর্তন করিতে পারিবে।