৭। (১) নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে বোর্ড গঠিত হইবে, যথাঃ— (ক) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপ-মন্ত্রী, যিনি পদাধিকারবলে ইহার চেয়ারম্যানও হইবেন; (খ) সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যিনি পদাধিকারবলে ইহার ভাইস-চেয়ারম্যানও হইবেন; (গ) সচিব, কৃষি মন্ত্রণালয় বা তৎকর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (ঘ) সচিব, অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় বা তৎকর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (ঙ) সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বা তৎকর্তৃক মনোনীত অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (চ) সচিব, মহিলা ও শিশু…