৩। (১) এই আইন কার্যকর হইবার সঙ্গে সঙ্গে, এই আইনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণকল্পে, বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি ( Bangabandhu Academy for Poverty Alleviation and Rural Development BAPARD ) নামে একটি একাডেমি প্রতিষ্ঠিত হইবে। (২) একাডেমি একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে, যাহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীল মোহর থাকিবে এবং ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার এবং হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং উক্ত নামে ইহা মামলা দায়ের করিতে পারিবে এবং ইহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে। বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (সংশোধন)…