২১। (১) একাডেমি প্রতিষ্ঠা হইবার সঙ্গে সঙ্গে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্স, কোটালিপাড়া, গোপালগঞ্জ, অতঃপর বিলুপ্ত কমপ্লেক্স বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে। (২) বিলুপ্ত কমপ্লেক্স-এর সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব ঋণ, দায় ও দায়িত্ব, সুবিধা এবং স্থাবর-অস্থাবর সকল সম্পত্তি, নগদ ও ব্যাংক স্থিতি, সংরক্ষিত সঞ্চিত তহবিল বিনিয়োগ এবং অন্য সকল অধিকার এবং এইরূপ সম্পত্তিতে অথবা উহা হইতে উদ্ভূত অন্যান্য সকল স্বার্থ ও অধিকার এবং সকল বহি, রেজিস্টার, রেকর্ডপত্র এবং অন্যান্য সকল দলিল-দস্তাবেজ একাডেমির নিকট হস্তান্তরিত হইবে এবং ন্যস্ত থাকিবে। (৩) একাডেমি…