১৮। (১) প্রতি বৎসর ৩১ ডিসেম্বরের মধ্যে একাডেমি পূর্ববর্তী অর্থ বৎসরে সম্পাদিত কার্যাবলীর একটি প্রতিবেদন সরকারের নিকট পেশ করিবে। (২) সরকার প্রয়োজনমত একাডেমির নিকট হইতে যে কোন সময় একাডেমির যে কোন বিষয়ের উপর প্রতিবেদন এবং বিবরণী আহবান করিতে পারিবে এবং একাডেমী উহা সরকারের নিকট সরবরাহ করিতে বাধ্য থাকিবে।