১৫। (১) একাডেমির একটি তহবিল থাকিবে, যাহাতে নিম্নবর্ণিত অর্থ জমা হইবে— (ক) সকরার কর্তৃক প্রদত্ত অনুদান সহায়তা এবং অন্যান্য অনুদান; (খ) সরকারের নিকট হইতে গৃহীত ঋণ; (গ) স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনুদান; (ঘ) একাডেমির উৎপাদিত পণ্যের বিক্রয়লব্ধ অর্থ; (ঙ) সরকারের অনুমোদনক্রমে গৃহীত বিদেশী সাহায্য ও ঋণ; (চ) দান ও মঞ্জুরী; (ছ) একাডেমির নিজস্ব আয় হইতে প্রাপ্ত অর্থ। (২) বোর্ড কর্তৃক অনুমোদিত এক বা একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে একাডেমির তহবিল জমা রাখিতে হইবে; তবে শর্ত থাকে যে, কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংক না থাকিলে সরকারের অনুমোদনক্রমে যে কোন বাণিজ্যিক ব্যাংকে একাডেমির তহবিল জমা রাখা যাইবে। (৩) একাডেমির…