১২। (১) একাডেমির একজন মহাপরিচালক থাকিবেন, যিনি সরকারের যুগ্ম-সচিব বা তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তা হইবেন এবং তিনি সরকার কর্তৃক নির্দিষ্ট শর্তে নিযুক্ত হইবেন। (২) মহাপরিচালক একাডেমির একজন সার্বক্ষণিক কর্মকর্তা হইবেন এবং প্রধান নির্বাহী হিসাবে দায়িত্ব পালন করিবেন। (৩) মহাপরিচালকের দায়িত্ব ও কর্তব্য হইবে নিম্নরূপ, যথাঃ— (ক) একাডেমির বাজেট প্রস্ত্তত করিয়া উহা অনুমোদনের জন্য বোর্ডের সভায় উপস্থাপন; (খ) একাডেমির হিসাব সংরক্ষণ, বার্ষিক বিবরণী প্রণয়ন এবং হিসাব নিরীক্ষার ব্যবস্থা; (গ) একাডেমির অর্থ ও সম্পত্তি সংরক্ষণ, হেফাজত, নিয়ন্ত্রণ ও পরিচালনাসহ দলিল ও কাগজপত্র সংরক্ষণ ও হেফাজত; (ঘ) একাডেমির…