১। (১) এই আইন বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি আইন, ২০১২ নামে অভিহিত হইবে। (২) ইহা অবিলম্বে কার্যকর হইবে। বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ২০১২ সনের ১৪ নং আইনের ধারা ১ এর সংশোধন ৩। উক্ত আইনের ধারা ১ এর উপ-ধারা (১) এ উল্লিখিত “বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি” শব্দগুলির পরিবর্তে “পল্লী উন্নয়ন একাডেমি, গোপলগঞ্জ” শব্দগুলি ও কমা প্রতিস্থাপিত হইবে।