৯। (১) ব্যাংকের পরিশোধিত শেয়ার মূলধন হইবে দুইশত কোটি টাকা, যাহার ৫১% সরকার কর্তৃক এবং ৪৯% সমিতি কর্তৃক পরিশোধ করা হইবে। (২) ব্যাংক, সরকারের অনুমোদনক্রমে, সময়ে সময়ে, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, ব্যাংকের পরিশোধিত শেয়ার মূলধন বৃদ্ধি করিতে পারিবে। (৩) ঋণ গ্রহীতা শেয়ার হোল্ডার তাহার শেয়ার সমশ্রেণির অপর ঋণ গ্রহীতার নিকট হস্তান্তর করিতে পারিবে।