৮। (১) ব্যাংকের অনুমোদিত মূলধন হইবে এক হাজার কোটি টাকা। (২) অনুমোদিত মূলধন প্রতিটি ১০০ (একশত) টাকার ১০ (দশ) কোটি সাধারণ শেয়ারে সমভাবে বিভক্ত হইবে। (৩) ব্যাংক, সরকারের অনুমোদনক্রমে, সময়ে সময়ে, ইহার অনুমোদিত মূলধন বৃদ্ধি করিতে পারিবে।