৬। (১) সমিতি ব্যাংকের শেয়ার হোল্ডার হইবে। (২) বোর্ড, প্রয়োজন মনে করিলে, সমিতির ন্যায় অনুরূপ কার্যক্রম পরিচালনা করে এইরূপ অন্য কোন সমিতিকে, উহা যেই নামেই অভিহিত হউক না কেন, সরকারের অনুমোদনক্রমে, ব্যাংকের শেয়ার হোল্ডার করিতে পারিবে। (৩) উপ-ধারা (২) এর অধীন অনুমোদনপ্রাপ্ত কোন সমিতিকে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি ও ফরমে ব্যাংকের নিকট হইতে নিবন্ধন গ্রহণ করিতে হইবে। (৪) উপ-ধারা (৩) এ যাহা কিছুই থাকুক না কেন, এই আইন প্রবর্তনের অব্যবহিত পর, প্রকল্পের তালিকাভুক্ত সমিতি এই ধারার উদ্দেশ্য পূরণকল্পে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হইয়াছে বলিয়া গণ্য হইবে।