৩৯। (১) আপাততঃ বলবৎ অন্য কোন আইন বা কোন সমঝোতা স্মারক বা চুক্তি বা অন্য কোন দলিলে যাহা কিছু থাকুক না কেন ব্যাংক স্থাপনের পর- (ক) একটি বাড়ী একটি খামার প্রকল্প, অতঃপর উক্ত প্রকল্প বলিয়া উল্লিখিত, ***, এমনভাবে চলমান থাকিবে যেন ইহা ব্যাংকের একটি চলমান কর্মসূচি; (খ) সরকার কর্তৃক নির্ধারিত তারিখে উক্ত প্রকল্প বিলুপ্ত হইবে এবং বিলুপ্ত প্রকল্পের- (অ) অধীন অনুমোদিত কিন্তু অনিষ্পন্ন কার্যক্রম এমনভাবে নিষ্পন্ন করা যাইবে যেন উহা ব্যাংকের কোন কার্যক্রম; (আ) সকল সম্পদ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধাদি এবং স্থাবর ও অস্থাবর সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ, কর্মসূচি এবং অন্য সকল প্রকার দাবি ও অধিকার ব্যাংকে…