২৯। ধারা ২৮ এর অধীন সংরক্ষিত তহবিলে জমাকৃত অর্থ বাদ দেওয়ার পর এবং কু-ঋণ ও সন্দেহজনক ঋণ, সম্পদের অবচয় এবং অন্যান্য ব্যাংক কর্তৃক রক্ষিত সঞ্চিতি বা সংস্থান রাখিবার পর ব্যাংকের অবশিষ্ট নীট বার্ষিক মুনাফা বোর্ড কর্তৃক বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ হিসাবে প্রদান করা হইবে।