২৭। (১) ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের চাহিদা মোতাবেক রিটার্ন, প্রতিবেদন ও বিবরণী বাংলাদেশ ব্যাংকের নিকট পেশ করিবে এবং বাংলাদেশ ব্যাংক উক্তরূপ প্রাপ্ত তথ্য পর্যালোচনান্তে কোন সংশোধনমূলক নির্দেশনা প্রদান করিলে তাহা ব্যাংক কর্তৃক অবশ্য পালনীয় হইবে। (২) ব্যাংক, প্রতি অর্থ বৎসর শেষ হইবার পরবর্তী ৩ (তিন) মাসের মধ্যে, ধারা ২৬ এর অধীন নিরীক্ষকগণ কর্তৃক নিরীক্ষিত একটি হিসাব বিবরণীসহ উক্ত বৎসরের ব্যাংকের কার্যাবলীর বার্ষিক প্রতিবেদন সরকার এবং বাংলাদেশ ব্যাংকের নিকট পেশ করিবে। (৩) সরকার উপ-ধারা (২) এর অধীন প্রতিবেদন প্রাপ্তির পর সরকারি গেজেটে প্রকাশ করিবে এবং জাতীয় সংসদে উপস্থাপন করিবে।