২১। ব্যাংকের কার্যাবলী হইবে নিম্নরূপ, যথাঃ- (ক) সমিতি ও সদস্যগণকে অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য, নির্ধারিত মেয়াদ এবং শর্ত সাপেক্ষে জামানতসহ বা ব্যতীত, নগদ বা বস্তুগত ঋণ প্রদান; (খ) সদস্যদের সঞ্চয়ে উৎসাহিত করা, সঞ্চয় ও আমানত জমা রাখা এবং উহার বিপরীতে ঋণ প্রদান; (গ) সদস্যদের অনুকূলে ক্ষুদ্র ঋণ এবং ক্ষুদ্র ও মাঝারী মাত্রার ঋণ প্রদান; (ঘ) ক্রয়, ইজারা, অনুদান, ভাড়া বা অন্য কোনভাবে স্থাবর ও অস্থাবর সম্পত্তি অর্জন; (ঙ) সদস্যদের উৎপাদিত পণ্য গুদামজাতকরণ ও বিপণনের সুযোগ সৃষ্টি এবং তদ্উদ্দেশ্যে কোন সমিতি কর্তৃক কোন স্থাপনা নির্মাণ বা কোন কিছু অর্জনে উপযুক্ত প্রাথমিক ও সহায়ক জামানত গ্রহণ করিয়া ঋণ প্রদান;…