২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) ’’ঋণ’’ অর্থ ব্যাংক কর্তৃক কোন সমিতিকে বা সদস্যকে প্রদেয় অর্থ বা সম্পদ যাহা উক্ত সমিতি বা সদস্য ব্যাংকের অনুকূলে ব্যাংক কর্তৃক নির্ধারিত সময়ে পরিশোধ করিতে বাধ্য থাকিবে; (২) ’’চেয়ারম্যান’’ অর্থ বোর্ডের চেয়ারম্যান; (৩) ’’পরিচালক’’ অর্থ ব্যাংকের পরিচালক; (৪) ’’পল্লী এলাকা’’ অর্থ শহর নহে এইরূপ যে কোন অপেক্ষাকৃত পশ্চাৎপদ ও অনগ্রসর কৃষিনির্ভর বা সামন্ত ব্যবস্থার ন্যায় পেশাজীবী লইয়া গড়িয়া উঠা জনপদ এবং ইউনিয়ন পরিষদের অধীন গ্রাম বা ওয়ার্ড লইয়া গঠিত এলাকা যাহা পৌরসভা বা সেনানিবাস এলাকার অন্তর্ভুক্ত নহে; (৫) ’’প্রকল্প’’ অর্থ পল্লী উন্নয়ন ও…