১৩। (১) ব্যাংকের একজন ব্যবস্থাপনা পরিচালক থাকিবেন। (২) ব্যবস্থাপনা পরিচালক, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে, বোর্ড কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহার চাকুরীর শর্তাবলী বিধি দ্বারা স্থিরীকৃত হইবেঃ তবে শর্তে থাকে যে, ব্যবস্থাপনা পরিচালক অন্যান্য শর্তসাপেক্ষে অনধিক ৬৫ (পয়ষট্টি) বৎসর বয়স পর্যন্ত চাকুরীতে বহাল থাকিবেনঃ আরও শর্ত থাকে যে, সরকার, বিধি প্রণীত না হওয়া পর্যন্ত, ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করিবার জন্য কোন ব্যক্তিকে নিয়োগ করিতে পারিবেঃ আরও শর্ত থাকে যে, এই উপ-ধারার উদ্দেশ্য পূরণকল্পে এই আইন কার্যকর হইবার ৬ (ছয়) মাসের মধ্যে বিধি প্রণয়ন করিতে হইবে। (৩)…