১২। (১) বোর্ডের একজন চেয়ারম্যান থাকিবেন যিনি ধারা ১১ এর উপ-ধারা (১) এর দফা (ক) হইতে দফা (ঙ) এ বর্ণিত পরিচালকগণের মধ্য হইতে সরকার কর্তৃক নিযুক্ত হইবেন। (২) চেয়ারম্যানের পদ শুন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোন কারণে চেয়ারম্যান তাহার দায়িত্ব পালনে অসমর্থ হইলে সরকার, ব্যবস্থাপনা পরিচালক ব্যতীত, তদকর্তৃক মনোনীত কোন পরিচালককে চেয়ারম্যানের দায়িত্ব পালনের জন্য ক্ষমতা প্রদান করিতে পারিবে।