১১। (১) নিম্নবর্ণিত পরিচালক সমন্বয়ে বোর্ড গঠিত হইবে, যথা :- (ক) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্ম-সচিব বা তদূর্ধ্ব পদমর্যাদা সম্পন্ন একজন কর্মকর্তা; (খ) পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্ম-সচিব বা তদূর্ধ্ব পদমর্যাদা সম্পন্ন একজন কর্মকর্তা; (গ) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক; (ঘ) লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্ম-সচিব বা তদূর্ধ্ব পদমর্যাদা সম্পন্ন একজন কর্মকর্তা; (ঙ) গ্রামীণ অর্থনীতি, মাইক্রো ফাইন্যান্স, হিসাব বিজ্ঞান , পল্লী ও দারিদ্র বিমোচন এবং ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প…