৬ক। (১) ধারা ৬ এর অধীন ব্যাংকের নিবন্ধিত শেয়ারহোল্ডার প্রত্যেক সমিতি হইবে স্বতন্ত্র আইনগত সত্ত্বাবিশিষ্ট একটি সংস্থা, এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং এই আইনের বিধানাবলী সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করিবার, অধিকারে রাখিবার এবং হস্তান্তর করিবার ক্ষমতা থাকিবে এবং সমিতি ইহার নামে মামলা দায়ের করিতে পারিবে বা ইহার বিরুদ্ধেও মামলা দায়ের করা যাইবে। (২) এই আইনের অধীন নিবন্ধিত সমিতির ব্যবস্থাপনা, নির্বাচন, বার্ষিক সাধারণ সভা, সম্পত্তি ও তহবিল ব্যবস্থাপনা, নিরীক্ষা, পরিদর্শন, তদন্ত, বিরোধ নিষ্পত্তি, অবসায়ন ও বিলুপ্তি, বিশেষ অধিকার, সমিতির…