৯৷ বোর্ডের কোন সদস্য অপসারিত হইয়া যাইবেন, যদি তিনি- (ক) সভাপতির পূর্বানুমোদন ব্যতীত বোর্ডের পর পর তিনটি সভায় অনুপস্থিত থাকেন; (খ) ফাউন্ডেশনের মূলধন, আয় বা সুখ্যাতির জন্য ক্ষতিকর হইতে পারে এইরূপ কোন কার্য করিয়াছেন মর্মে বোর্ড কর্তৃক দোষী সাব্যস্ত হন; (গ) নৈতিক স্খলনজনিত কোন ফৌজদারী অপরাধে দোষী সাব্যস্ত হইয়া অন্যুন দুই বত্সর কারাদণ্ডে দণ্ডিত হইয়া থাকেন; অথবা (ঘ) আপাততঃ বলবত্ কোন আইনের দ্বারা প্রতিষ্ঠিত কোন উপযুক্ত আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হন৷