৭৷ (১) বোর্ড অব গভর্ণর্স নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় যিনি পদাধিকারবলে উহার সভাপতিও হইবেন; (খ) মহা-পরিচালক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, যিনি পদাধিকারবলে উহার সহ-সভাপতিও হইবেন; (গ) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক মনোনীত যুগ্ম-সচিব পদমর্যাদার নিম্নে নহেন উহার এমন একজন প্রতিনিধি; (ঘ) ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক যিনি পদাধিকারবলে উহার সদস্য-সচিবও হইবেন; (ঙ) তিনজন প্রাইভেট সেক্টর প্রতিনিধি যাহারা উপধারা (৩) ও (৪) এ বর্ণিত পদ্ধতিতে মনোনীত হইবেন; (চ) চারজন সুবিধাভোগী প্রতিনিধি যাহারা উপধারা…