৫৷ (১) ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ঢাকায় থাকিবে: তবে শর্ত থাকে যে, বোর্ড, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যেইরূপ যুক্তিসঙ্গত মনে করে সেইরূপ স্থানে ফাউন্ডেশনের প্রধান কার্যালয় স্থানান্তর করিতে পারিবে৷ (২) বোর্ড যেইরূপ উপযুক্ত মনে করে বাংলাদেশের সেইরূপ অন্যান্য স্থানে ফাউন্ডেশনের শাখা কার্যালয়, কেন্দ্র ও নিয়মিত সংস্থাপনা প্রতিষ্ঠা করিতে পারিবে৷