৩২৷ (১) আপাততঃ বলবত্ অন্য কোন আইন অথবা কোন চুক্তি বা অন্য কোন দলিল দস্তাবেজে যাহা কিছুই থাকুক না কেন, ফাউন্ডেশন প্রতিষ্ঠার সংগে সংগে- (ক) ধারা ৩১ এর দফা (ঘ) তে উল্লিখিত প্রকল্পসমূহের সহিত কাজ-কারবার বা অন্য কোন লেন-দেন সম্পাদনের ব্যাপারে টিবিসিসিএ সমূহ, উহাদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বা এজেন্টগণ কর্তৃক ক্ষমতা প্রয়োগ অথবা অনুমোদন ও সম্মতি প্রদানের অধিকারসমূহ, টিবিসিসিএ সমূহ, উহাদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বা এজেন্টগণের অথবা অন্য কোন ব্যক্তির নামে ব্যাংক হিসাবসমূহ পরিচালনার অধিকারসহ, ফাউন্ডেশনের কার্যাবলীর সুষ্ঠু পরিচালনা এবং এই আইনের বিধানাবলীকে পূর্ণভাবে কার্যকর করার উদ্দেশ্যে, ফাউন্ডেশনের…