৩১৷ (১) আপাততঃ বলবত্ অন্য কোন আইন অথবা কোন চুক্তি বা অন্য কোন দলিল-দস্তাবেজে যাহা কিছুই থাকুক না কেন, ফাউন্ডেশন প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে- (ক) আরডি-১২, আর, িব, িপ বা আর, বি, আই, পি এর কর্মকাণ্ডে অংশ গ্রহণের উদ্দেশ্যে Cooperative Societies Ordinance, 1984 এর অধীনে প্রতিষ্ঠিত থানা বিত্তহীন কেন্দ্রীয় সমিতিসমূহ, এই আইনে “টিবিসিসিএ” বলিয়া উল্লিখিত, এর সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব ও সুবিধা এবং সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি, অনুদান, তহবিল, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ যে কোন নামে বা আকারে রক্ষিত হউক না কেন এবং উক্ত সম্পত্তির উপর বা উক্ত সম্পত্তি হইতে উদ্ভূত অন্য সকল অধিকার এবং এতদ্সংশ্লিষ্ট সকল…