৩০৷ আপাততঃ বলবত্ কোন আইন অথবা কোন চুক্তি বা অন্য কোন দলিল-দস্তাবেজে যাহা কিছুই থাকুক না কেন, ফাউন্ডেশন প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে- (ক) বি, আর, ডি, বি এর তত্ত্বাবধানাধীন আরডি-১২ প্রকল্প, আর, বি, পি এবং আর, বি, আই, পি অতঃপর উক্ত প্রকল্পসমূহ ও কর্মসূচী বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে; (খ) উক্ত প্রকল্পসমূহ ও কর্মসূচীর সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব ও সুবিধা এবং সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি, তহবিল, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ, সংরক্ষিত তহবিল, বিনিয়োগ এবং উক্ত সম্পত্তিতে বা উক্ত সম্পত্তি হইতে উদ্ভূত উক্ত প্রকল্পসমূহ ও কর্মসূচীর যাবতীয় অধিকার ও স্বার্থ এবং তত্সম্পর্কিত সকল হিসাব বহি, রেজিষ্টার, রেকর্ড…