২৯৷ (১) এই আইনের বিধানাবলীর কার্যকারিতা প্রদানের এবং ফাউন্ডেশনের কার্যাবলীর দক্ষ পরিচালনার উদ্দেশ্যে বোর্ড, এই আইনের বিধানাবলীর সহিত অসামঞ্জস্যপূর্ণ না হয় এইরূপ প্রয়োজনীয় সকল বিষয়ে প্রবিধানমালা প্রণয়ন করিতে পারিবে৷ (২) এই ধারার অধীন প্রণীত সকল প্রবিধানমালা সরকারী গেজেটে প্রকাশ করিতে হইবে এবং উহা উক্তরূপ প্রকাশের তারিখে বলবত্ হইবে৷