২২৷ ফাউন্ডেশনের সকল পাওনা বকেয়া ভূমি রাজস্ব হিসাবে আদায়যোগ্য হইবে: তবে শর্ত থাকে যে, ঋণগ্রহীতাকে বা অর্থ পরিশোধের জন্য দায়ী অন্য কোন ব্যক্তিকে ফাউন্ডেশন কর্তৃক প্রথমে অন্যুন পনের দিনের একটি নোটিশ প্রদান না করিয়া কোন পাওনা উক্তরূপে আদায় করা যাইবে না: আরো শর্ত থাকে যে, এইরূপ নোটিশ প্রদানের ক্ষেত্রে ফাউন্ডেশন ঋণগ্রহীতাকে বা অর্থ পরিশোধের জন্য দায়ী ব্যক্তিকে এই মর্মে অবহিত করিবে যে, তিনি উক্ত পাওনা নোটিশে নির্ধারিত কিস্তি মাফিক পরিশোধ করিতে পারিবেন এবং কোন কিস্তি পরিশোধ করিতে ব্যর্থতার ক্ষেত্রে ফাউন্ডেশন সমস্ত পাওনা আদায় করিবার ব্যবস্থা নিতে পারিবে৷