২০৷ (১) সরকার সময় সময় যেইরূপ নির্দেশ করে, ফাউন্ডেশন সরকারের নিকট সেইরূপ রিটার্ন, প্রতিবেদন ও বিবরণীসমূহ সরবরাহ করিবে৷ (২) প্রত্যেক আর্থিক বত্সর শেষ হইবার ছয় মাসের মধ্যে ফাউন্ডেশন, সারা বত্সরব্যাপী ফাউন্ডেশনের কার্যক্রমের উপর একটি বার্ষিক প্রতিবেদনসহ, ধারা ১৯ এর অধীনে নিরীক্ষক কর্তৃক নিরীক্ষিত একটি হিসাব বিবরণী সরকারের নিকট দাখিল করিবে৷