২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “আরডি-১২” অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও কানাডীয় সরকারের একটি দ্বিপাক্ষিক পল্লী উন্নয়ন প্রকল্প; (খ) “আর, বি, আই, পি” অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও কানাডীয় সরকারের একটি দ্বিপাক্ষিক পল্লী বিত্তহীন সংস্থা প্রকল্প; (গ) “আর, বি, পি” অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও কানাডীয় সরকারের একটি দ্বিপাক্ষিক পল্লী বিত্তহীন কর্মসূচী; (ঘ) “সুবিধাভোগী” অর্থ এমন কোন ব্যক্তি যিনি ফাউন্ডেশন হইতে আর্থিক অথবা আর্থিক নয় এইরূপ সেবা বা উপকার লাভ করেন; (ঙ) “তফসিল” অর্থ এই আইনের সহিত সংযুক্ত তফসিল; (চ) “নির্ধারিত” অর্থ ধারা ২৯ এর অধীন প্রণীত…