১৬৷ (১) ফাউন্ডেশনের একটি তহবিল থাকিবে যাহাতে জমা হইবে,- (ক) সরকার কর্তৃক প্রদত্ত অনুদান ও ঋণ; (খ) বিদেশী এজেন্সী ও সংস্থাসমূহ হইতে প্রাপ্ত অনুদান ও ঋণ; (গ) অন্যান্য উত্স হইতে প্রাপ্ত ঋণ; (ঘ) সম্পত্তি, বিনিয়োগ এবং বণ্ড ও ডিবেঞ্চার বিক্রয় হইতে প্রাপ্ত আয়; (ঙ) দাতা সংস্থাসমূহ হইতে প্রাপ্ত অনুদান ও সহায়তা; (চ) ব্যবসায় এবং অন্যান্য কার্যক্রম হইতে প্রাপ্ত মুনাফা এবং আয়; (ছ) ফাউন্ডেশন কর্তৃক প্রাপ্ত অন্যান্য অর্থাদি৷ (২) ফাউন্ডেশনের তহবিলের সকল অর্থ বোর্ড কর্তৃক নির্ধারিত ব্যাংক বা ব্যাংকসমূহে ফাউন্ডেশনের নামে উহার হিসাবে জমা রাখা হইবে৷ (৩) ফাউন্ডেশনের তহবিল ব্যবহৃত হইবে,- (ক) এ আইনের অধীনে…