১৫৷ (১) ফাউন্ডেশনের লক্ষ্য ও কর্তব্য হইবে দরিদ্র ও অসুবিধাগ্রস্ত ব্যক্তিদের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি বৃদ্ধির উদ্দেশ্যে তাহাদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং নারী-পুরুষ সমতা বিকাশের জন্য প্রয়োজনীয় কার্যকর আর্থিক সাহায্য, দক্ষতা-বৃদ্ধি-সহায়তা, প্রশিক্ষণ এবং অন্যান্য প্রাসংগিক সেবা প্রদান করা৷ (২) পূর্ববর্তী বিধানাবলীর সামগ্রিকতা ক্ষুণ্ন না করিয়া ফাউন্ডেশনের নিম্নবর্ণিত কার্যাবলী সম্পাদনের ক্ষমতা থাকিবে, যথা:- (ক) এমন কোন চুক্তি সম্পাদন করা যাহাতে ফাউন্ডেশনের বিবেচনায় যথাযথ ফিস বা সুদ পরিশোধের শর্তে কোন সুবিধাভোগীকে ঋণ প্রদানের ব্যবস্থা থাকে; (খ) ফাউন্ডেশন সুদ প্রদানের শর্তসহ উহার বিবেচনায় যথাযথ…