১৩৷ (১) বোর্ড কর্তৃক নির্ধারিত স্থানে ও সময়ে বোর্ডের সভাসমূহ অনুষ্ঠিত হইবে৷ (২) প্রত্যেক পঞ্জিকা বত্সরে বোর্ডের অন্ততঃ দুইটি সভা অনুষ্ঠিত হইবে৷ (৩) বোর্ডের সভাসমূহ, বোর্ডের সভাপতির সম্মতি সাপেক্ষে, সভাপতি কর্তৃক নির্ধারিত তারিখ, স্থান ও সময়ে, সদস্য-সচিব কর্তৃক আহ্বান করা হইবে; (৪) বোর্ডের সভায় কোরাম গঠনের জন্য অন্যুন পাঁচজন সদস্যের উপস্থিতি প্রয়োজন হইবে৷ (৫) বোর্ডের সভায় প্রত্যেক সদস্যের একটি করিয়া ভোট থাকিবে এবং ভোটের সমতার ক্ষেত্রে সভাপতিত্বকারী ব্যক্তির নিকট দ্বিতীয় বা নির্ণায়ক ভোট প্রদানের ক্ষমতা থাকিবে৷ (৬) বোর্ডের সভায় সকল বিষয় উপস্থিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে স্থিরিকৃত হইবে৷ (৭) যে…