১২৷ (১) উপ-ধারা (২) এ উল্লিখিত কার্যাবলীর অতিরিক্ত হিসাবে বোর্ড যেইরূপ কার্যাবলী বরাদ্দ করিয়া দেয় সেইরূপ সকল কার্যাবলী এবং ফাউন্ডেশনের উদ্দেশ্যের সহিত সংগতিপূর্ণ ও সহায়ক কিন্তু বোর্ড বা বোর্ড কর্তৃক নিযুক্ত কোন কমিটির জন্য সংরক্ষিত নহে, এইরূপ কার্যাবলী সম্পাদন করাও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব হইবে৷ (২) ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বসমূহ হইবে- (ক) ফাউন্ডেশনের উদ্দেশ্যসমূহ পূরণ করা; (খ) বোর্ডের নীতিমালা বাস্তবায়ন করা এবং নীতিগত বিষয়ে সুপারিশ প্রদান করা; যেমন-ফাউন্ডেশনের আর্থিক লক্ষ্যের সহিত সংগতিপূর্ণভাবে সুদের হার চালু করার সুপারিশ; (গ) আরোপনীয় বা পরিশোধনীয় সুদের হার চালু করাসহ ফাউন্ডেশনের…