১১৷ (১) ফাউন্ডেশনের একজন ব্যবস্থাপনা পরিচালক থাকিবেন যিনি বোর্ড কর্তৃক নির্ধারিত শর্তাধীনে নিযুক্ত হইবেন৷ একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক নির্বাচন করা হইবে৷ ব্যবস্থাপনা পরিচালক একজন সার্বক্ষণিক কর্মকর্তা এবং ফাউন্ডেশনের প্রধান নির্বাহী হইবেন৷ (২) ফাউন্ডেশন প্রতিষ্ঠার অব্যবহিত পূর্বে ষ্টীয়ারিং কমিটি কর্তৃক বাছাইকৃত ব্যবস্থাপনা পরিচালক ফাউন্ডেশনের প্রথম ব্যবস্থাপনা পরিচালক হইবেন; এবং ইহার পরে যখনই ব্যবস্থাপনা পরিচালকের পদ শূন্য হইবে, তখন উপ-ধারা (৩) এ বর্ণিত পদ্ধতিতে বাছাইকৃত ব্যক্তিকে নিয়োগ করিয়া উক্ত পদ পূরণ করা হইবে৷ (৩) বোর্ডের অন্যুন তিন এবং অনূর্ধ্ব…