পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন আইন, ১৯৯৯ ( ১৯৯৯ সনের ২৩ নং আইন ) [১০ নভেম্বর, ১৯৯৯ পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন প্রতিষ্ঠাকল্পে বিধান করিবার উদ্দেশ্যে প্রণীত আইন৷ যেহেতু দারিদ্র বিমোচনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও কানাডা সরকারের সাহায্যপুষ্ট এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত আরডি-১২ প্রকল্প, আর, বি, পি, এবং আর, বি, আই, পি, কে দরিদ্র ও অসুবিধাগ্রস্ত ব্যক্তিদের সেবায় নিয়োজিত একটি স্ব-শাসিত সুদৃঢ়, আর্থিক স্বনির্ভর ও অমুনাফাকাঙ্খী সংস্থা হিসাবে গড়িয়া তোলার উদ্দেশ্যে একটি স্ব-শাসিত, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে রূপান্তর করিবার সিদ্ধান্ত গৃহীত হইয়াছে; এবং যেহেতু দারিদ্র…