৮। (১) চেয়ারম্যন বোর্ডের প্রধান নির্বাহী হইবেন এবং তিনি, এই আইন ও তদধীন প্রণীত বিধি ও প্রবিধান অনুসারে, বোর্ডের প্রশাসন পরিচালনা করিবেন। (২) চেয়ারম্যান ও সদস্যগণ, বোর্ড কর্তৃক নির্ধারিত বা সময়ে সময়ে নির্দেশিত ক্ষমতা প্রয়োগ ও কার্যাবলী সম্পাদন করিবেন।